Gurugram Shocker: রাস্তার উপর যুবককে ফেলে লোহার রড দিয়ে বেধড়ক মারধর, পাশবিকতার ভিডিয়ো

পরে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই অঙ্কিত, বিকাশ, অরুণ ও রাকেশ নামে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Photo Credits: Twitter

২০ বছরের এক যুবককে (Youth) রাস্তায় ফেলে লোহার রড (Iron rods) দিয়ে বেধড়ক মারধর (Brutally Thrashed) করার জেরে গ্রেফতার (arrest) হল চারজন। ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) ফতেপুর বেরি (Fatehpur Beri) এলাকায়। পাশবিকতার এই ভিডিয়োটি ভাইরাল (Viral video) হতেই শিউরে উঠেছেন নেটিজেনরা।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্য়ায় গুরুগ্রামে (Gurugram) বন্ধুদের সঙ্গে রং খেলার (Holi) পর বাড়ি ফিরছিল ওই যুবক। রাস্তায় তার গাড়িকে তাড়া করে অভিযুক্তরা। তারপর গাড়িতে লোহার রড দিয়ে মারতে থাকে। শেষে গাড়ি থামিয়ে ওই যুবক রাস্তায় নামতেই তাকে রড দিয়ে বেধড়ক মারধর করে অভিযুক্তরা।

পরে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই অঙ্কিত, বিকাশ, অরুণ ও রাকেশ নামে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement