Ganesh Chaturthi 2022: চকলেটের গণেশ মূর্তিতে গরম দুধ ঢাললেন ফুড ব্লগার, রেগে আগুন নেটিজেনরা

ফুড ব্লগার চাহত আনন্দ একটি চকলেটের মূর্তিতে গরম দুধ ঢেলে গণেশ চতুর্থী পালন করছেন।

Video Screen Grab

এই সময় ভারতের প্রতিটি প্রান্তের মানুষ মেতে ওঠে গণেশ পুজোয় (Ganesh Chaturthi 2022)। ধর্মের ভেদাভেদ ভুলে সবাই একসাথে প্রার্থনা করেন গণেশের কাছে। কিন্তু এই সময়েই একটি ভিডিও বিরক্তির কারণ হয়ে দাঁড়াল নেটিজেনদের কাছে। ফুড ব্লগার চাহত আনন্দ একটি চকলেটের মূর্তিতে গরম দুধ ঢেলে গণেশ চতুর্থী পালন করছেন। তিনি এই ভিডিওর মাধ্যমে পরিবেশবান্ধব গণেশ পুজোর বার্তা দিতে চেয়েছিলেন এবং দুধের মধ্যে চকলেটের মূর্তির ডুবে যাওয়ায় সেই চকলেট মেশানো দুধ তিনি গরীবদের মধ্যে বিতরণ করতে চেয়েছেন। কিন্তু এই ভিডিও অনেকেরই পছন্দ হয়নি এবং অনেকেই বলছেন যে এটি ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে।

দেখুন ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement