Elephant Attack Video: হাতির হামলার মুখে গাড়ি, শুঁড় দিয়ে ঠেলে গজরাজ নিমেষে সরিয়ে দিল চার চাকা, ভাইরাল ভিডিয়ো
ফের হাতির (Elephant Attack) হামলা। এবার একটি গাড়িকে তীব্র জোরে সরিয়ে দিল বুনো হাতি। শুঁড় দিয়ে ঠেলে গাড়িটিকে সরিয়ে দিতে দেখা যায় ওই বুনো হাতিকে। কেরলের (Kerala) আথিরাপল্লী থেকে এবার এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এল। যা দেখে কার্যত ভয় পেয়ে যেতে হয়। আথিরাপল্লীর রাস্তা দিয়ে যখন একটি বুনো হাতি যেতে শুরু করে, সেই সময় সামনে থেকে আসা একটি গাড়ি মহা বিপদের মুখে পড়ে। দেখা যায়, ওই হাতিটি নিজের শুঁড় দিয়ে গাড়িটিকে সরিয়ে দিচ্ছে। রাস্তার অন্যদিকে যাওয়ার কোনও রকম সুযোগ গাড়িটিকে দেয়নি ওই বুনো হাতি। তার রাস্তার মাঝে গাড়িটি হাজির হওয়ায়, সেটিকে শুঁড় দিয়ে ঠেলে সরিয়ে দিতে দেখা যায় গজরাজকে। কেরল থেকে প্রায়শয়ই হাতির হামলার নিত্য নতুন ভিডিয়ো উঠে আসে। এবারও তার অন্যথা হয়নি। এবার মানুষ দেখতে না পেয়ে, শুঁড় দিয়ে গাড়ি ঠেলতে শুরু করে বুনো হতি।
আরও পড়ুন: Elephant Video: পাহাড়ের উপর থেকে গভীর খাদে যাত্রী বোঝাই বাস ঠেলে ফেলে দিচ্ছে হাতি, শিউরে ওঠা ভিডিয়ো
দেখুন গাড়িটি কীভাবে হাজির হামলার মুখে পড়ে...
View this post on Instagram