Elephant Video: পাহাড়ের উপর থেকে গভীর খাদে যাত্রী বোঝাই বাস ঠেলে ফেলে দিচ্ছে হাতি, শিউরে ওঠা ভিডিয়ো

Elephant Push Bus (Photo Credit: X/Screengrab)

পাহাড়ের উপর থেকে একটি বাসকে ঠেলে ফেলে দিচ্ছে হাতি (Elephant)।  জনবহুল বাসটিকে ঠেলে পাহাড়ের উপর থেকে ফেলে দিতে শুরু করে হাতিটি। যাত্রী বোঝাই বাসটিকে (Bus) ঠেলতে ঠেলতে একেবারে খাঁদের কোনায় নিয়ে যায় পূর্ণ বয়স্ক একটি হাতি। এরপর হাতির শুঁড়ের ঠেলায় বাসটি খাঁদের কোনায় পড়ে যেতে শুরু করে। যাত্রী বোঝাই বাসটির ভিতর থেকে বাইরে, প্রত্যেকটি মানুষ ভয়ে কাঁটা হয়ে যান। তবে কোনও উপায়ও ছিল না তাঁদের কাছে। হাতির ধাক্কায় বাসটি যখন পড়ে যেতে শুরু করে, ঈশ্বর স্মরণ ছাড়া তাঁদের আর কিছু ছিল না। এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তা ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে মানুষ ভয় পেয়ে কার্যত সিঁটিয়ে যেতে শুরু করেন। যদিও এই ভিডিয়ো দেখে ভয় পাওয়ার তেমন কিছু নেই। জানা যায়, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স  (AI Video) ব্যবহার করেই তৈরি করা হয় এই ভিডিয়ো। ফলে হাতি যতই বাসকে ঠেলে দেওয়ার চেষ্টা করুক না কেন, তাতে কারও প্রাণহানির ঘটনা ঘটেনি।

দেখুন পাহাড়ের উপর থেকে হাতি কীভাবে যাত্রী বোঝাই বাস ঠেলে ফেলতে শুরু করে...

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement