Video: হায়দরাবাদে বন্যার জলে ভেসে এল 'রাক্ষুসে' মাছ, দেখুন

Devil Fish (Photo Credit: Video Screen Grab)

বেঙ্গালুরুর (Bengaluru) পর হায়দরাবাদেও (Hyderabad) এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। এক নাগাড়ে বৃষ্টির জেরে হায়দরাবাদের বহু এলাকায় কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। হায়দরাবাদের রমন্তাপুরে বন্যার জলে এবার ধরা পড়ল রাক্ষুসে মাছ। যা দেখলে আপনি ভয় পেয়ে যাবেন। সাদা, কালো ডোরাকাটা এই মাছের মাথা যেমন বড়, তেমনি দেখতে অদ্ভুদ। বন্যার জেরে নদী থেকে ক্যানাল বেয়ে ওই মাছ শহরের জলে ঢুকে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা। হায়দরাবাদে রাস্তার জল থেকে ওই রাক্ষুসে মাছ উদ্ধারের পরপরই সেই ছবি ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। দেখুন...

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement