Delhi Shocker: কংগ্রেস নেত্রীর গাড়ি নিয়ে চম্পট দিল চোরের দল, নেটপাড়ায় উগড়ে দিলেন ক্ষোভ

চুরি গেল কংগ্রেস নেত্রী (Congress Leader) পাঙ্খুরি পাঠকের (Pankhuri Pathak) গাড়ি। এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজে ধরা পড়েছে চুরি যাওয়ার গোটা দৃশ্য। দিল্লির জানকপুর এলাকার ঘটনা (Delhi Shocker)। কংগ্রেস নেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার করেন সিসিটিভি ফুটেজের ভিডিয়ো ক্লিপিং। তিনি লেখেন, দিল্লির তিহার জেলের (Delhi Tihar Jail) নিকটবর্তী এলাকায় রাখা ছিল তাঁর টয়োটা ফর্চুনার মডেলটি (Toyota Fortuner)। আশেপাশে ছিল প্রচুর ব্যাঙ্ক। তা সত্ত্বেও এমন একটি সংবেদনশীল এলাকা থেকে চুরি গেল তাঁর গাড়ি। দিল্লি পুলিশ প্রশাসনের বিচক্ষনায় প্রশ্নচিহ্ন বসান তিনি। বলেন, “দীর্ঘ আধা ঘণ্টা ধরে চেষ্টা চালানর পর গাড়িটি চুরি করে চম্পট দেয় ওই চোরের দল। পুলিশ সেই সময় কী করছিলেন? ঘুমাচ্ছিলেন?” কংগ্রেস নেত্রী সেই ভিডিয়ো শেয়ার করা মাত্রই তা নেট পাড়ায় হু হু করে ছড়িয়ে পড়ে।

দেখুন কংগ্রেস নেত্রীর পোস্টঃ 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement