Crocodile Attack Video: ওড়িশায় নদী থেকে মহিলাকে টেনে নিয়ে গেল কুমীর, দেখুন ভাইরাল আতঙ্ক
মহিলাকে টেনে নিয়ে গেল কুমীর (Crocodile Attack)। নদীতে স্নানের সময় এক মহিলাকে টেনে নিয়ে যায় কুমীর। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ওড়িশার (Odisha) কান্তিয়া গ্রাম থেকে এমনই একটি ছবি উঠে আসে।
কান্তিয়া গ্রামের ওই ভিডিয়োতে দেখা যায়, সৌদামিনী নামের এক মহিলা নদীতে নামেন স্নান করতে। ওই সময় হঠাৎ করেই সৌদামিনীর উপর একটি কুমীর ঝাঁপিয়ে পড়ে। জলের মাঝে ওই কুমীরটি সৌদামিনীর উপর ঝাঁপিয়ে পড়তেই, তাঁকে টেনে নিয়ে যায়।
স্থানীয়দের চোখে ওই ঘটনা পড়তেই, তাঁরা বছর ৫৭-র সৌদামিনীকে বাঁচানোর চেষ্টা করেন। তবে সৌদামিনীর প্রাণ রক্ষা করতে পারেননি তাঁরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। উদ্ধারকারী দল নিয়ে এসে, পুলিশ সৌদামিনীর খোঁজ শুরু করে। তবে ওই মাঝ বয়সী মহিলার কোনও খোঁজ মেলেনি।
দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো যখন সৌদামিনীর উপর ঝাঁপিয়ে পড়ে একটি বিশালাকারের কুমীর...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Abhishek Banerjee On Pahalgam Issue: পহেলগাঁও জঙ্গি হানার ৫৫ দিন অতিক্রান্ত, কেন এখনও অধরা অভিযুক্তরা? কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Advertisement
Advertisement
Advertisement