Bharat Jodo Yatra: মশাল জ্বালিয়ে জম্মুতে ঢুকল ভারত জোড়ো যাত্রা, দেখুন সেই ভিডিয়ো
সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজ থেকে ভারত জোড়ো যাত্রার জম্মুতে প্রবেশ করার ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কংগ্রেস নেতা-কর্মীরা রাহুল গান্ধীর নেতৃত্বে মশাল জ্বালিয়ে মিছিলে হাঁটছেন।
জম্মু: ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) মাধ্যমে দেশ থেকে বিজেপিকে গণতান্ত্রিক পথে উৎখাত করার চেষ্টা করছে কংগ্রেস (Congress)। বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়ানডের সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্বে সেই যাত্রা প্রবেশ (entered) করল জম্মুর (Jammu) লাখানপুর (Lakhanpur) এলাকায়।
সংবাদ সংস্থা এএনআইয়ের (ANI) টুইটার পেজ থেকে ভারত জোড়ো যাত্রার জম্মুতে প্রবেশ করার ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কংগ্রেস নেতা-কর্মীরা রাহুল গান্ধীর নেতৃত্বে মশাল জ্বালিয়ে মিছিলে হাঁটছেন।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)