Kabaddi Player Died In Malad: কবাডি খেলার সময় মৃত কলেজ পড়ুয়া, দেখুন মর্মান্তিক ভিডিয়ো

কবাডি প্রতিযোগিতায় অংশ নিয়ে একটি ম্যাচ খেলার সময় মাঠেই পড়ে গিয়ে মৃত্যু হল ২০ বছরের এক কলেজ পড়ুয়ার ।

প্রতীকী ছবি

মুম্বই: কবাডি প্রতিযোগিতায় (Kabaddi tournament) অংশ নিয়ে একটি ম্যাচ (match) খেলার সময় মাঠেই পড়ে গিয়ে মৃত্যু হল ২০ বছরের এক কলেজ পড়ুয়ার (College Student)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharastra) মুম্বইয়ের (Mumbai) মালাদ (Malad) এলাকায়। মৃতের নাম কার্তিকরাজ মালান বলে জানা গেছে।

মর্মান্তিক এই মৃত্যুর ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়েছে। তবে ঠিক কী কারণে মৃত্যু হল তা এখনও জানা যায়নি। এদিকে মৃতের পরিবারের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত দাবি করা হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement