গ্যাস বেলুনে উড়ে আকাশ থেকে বিয়ের মণ্ডপে নেমে এলেন চিনের বিলিয়নিয়ার, দেখুন ভিডিও
বিলিয়েনেয়ার বলে কথা। গোটা দুনিয়াটাই তাদের হাতের মুঠোয়। বিয়ের অনুষ্ঠানটাও তাই তাক লাগানোরই হওয়ার কথা। ইতালির সিসিলি প্রদেশে অবস্থিত টেয়াত্রো গ্রেকো নামের একটি ঐতিহাসিক স্থানে বিয়ের অনুষ্ঠান হয়ে গেল এক চিনের ধনকুবেরের। প্রাচীন গ্রিক থিয়েটার এবং দৃষ্টিনন্দন ঐতিহাসিক স্থাপত্যের জন্য এই স্থানটি বিশ্ববিখ্যাত।
China Billionaire Wedding: বিলিয়েনেয়ার বলে কথা। গোটা দুনিয়াটাই তাদের হাতের মুঠোয়। বিয়ের অনুষ্ঠানটাও তাই তাক লাগানোরই হওয়ার কথা। ইতালির সিসিলি প্রদেশে অবস্থিত টেয়াত্রো গ্রেকো নামের একটি ঐতিহাসিক স্থানে বিয়ের অনুষ্ঠান হয়ে গেল এক চিনের ধনকুবেরের। প্রাচীন গ্রিক থিয়েটার এবং দৃষ্টিনন্দন ঐতিহাসিক স্থাপত্যের জন্য এই স্থানটি বিশ্ববিখ্যাত। বিশেষ ধরনে ফুল ও গ্যাস দিয়ে তৈরি বেলুনে চেপে বিয়ের মণ্ডপে আকাশ থেকে ল্যান্ড করলেন সে চিনের বিলিয়নিয়ার। যা প্রচলিত বিয়ের রীতিকে নতুন মোড় দিয়েছে। এই ধরণের আয়োজন আজকাল ধনীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে, যেখানে তারা নিজেদের বিয়েকে একান্তভাবে আলাদা ও বিলাসবহুল করে তুলতে চান। পুরো অনুষ্ঠানটির পরিকল্পনা ও সময় নির্বাচন বিশ্বব্যাপী বাড়তে থাকা 'ডেস্টিনেশন ওয়েডিং'-এর প্রবণতাকে আরও একবার স্পষ্ট করেছে, যেখানে যুগলরা নিজেদের বিশেষ দিনটিকে ঐতিহাসিক বা অনন্য স্থানে উদযাপন করেন। ফুলের বেলুনে বরের মণ্ডপে প্রবেশের এই অভিনব ধারণাটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
টেয়াত্রো গ্রেকো। যা একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, পূর্বে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়েছে। তবে এই উচ্চপ্রোফাইল বিয়ে তার খ্যাতির তালিকায় আরও একটি উজ্জ্বল সংযোজন। ইতালিতে এমন জাঁকজমকপূর্ণ বিয়ের ধারাটি এখন এক নতুন প্রবণতা, যেখানে জেফ বেজোস ও লরেন সানচেজের মতো বিশ্বখ্যাত দম্পতিরাও নিজেদের বিয়ের গন্তব্য হিসেবে ইতালিকে বেছে নিয়েছেন।
দেখুন ভিডিও
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)