Furious Bull: বিয়েবাড়িতে ঢুকে তাণ্ডব চালাল ষাঁড়, ভয়াবহ ভিডিয়ো

একটি ক্ষুদ্ধ ষাঁড় বিয়েবাড়িতে ঢুকে একজন অতিথিকে গুঁতোনোর চেষ্টা করছে। আর পুরো বিয়েবাড়িতে ঘুরে ভাঙচুর চালাচ্ছে।

নয়াদিল্লি: প্রেমিকার বিয়েতে গিয়ে ব্যর্থ প্রেমিকের (Jilted lover) গণ্ডগোল পাকানোর ঘটনা অনেকেই শুনেছেন বা দেখেছেন। কিন্তু, বিয়েবাড়িতে (Wedding Reception) গিয়ে একটি ষাঁড়ের (Bull) তাণ্ডব (Gatecrashes) চালানোর ঘটনা মনে হয় কেউই দেখেননি। এমনই একটি না শোনা ঘটনার ভিডিয়ো (video) ভাইরাল (viral) হয়েছে সোশ্যাল মিডিয়াতে (social media)। আরও পড়ুন: Wild Elephant: রাস্তায় দাঁড় করানো বাইককে লাথি মেরে ফেলে দিল গজরাজ, মজাদার ভিডিয়ো

যেখানে দেখা যাচ্ছে, একটি ক্ষুব্ধ ষাঁড় (angry bull) বিয়েবাড়িতে ঢুকে একজন অতিথিকে গুঁতোনোর চেষ্টা করছে। আর পুরো বিয়েবাড়িতে ঘুরে ভাঙচুর চালাচ্ছে। যার ফলে আতঙ্কে এদিক-ওদিক দৌড়চ্ছে বিয়েবাড়িতে আসা অন্য অতিথিরা। ৮ ডিসেম্বর পোস্ট হওয়া মাত্রই ভিডিয়োটি দেখে ফেলেছেন কয়েক হাজার মানুষ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement