Bihar Viral Video: আত্মহত্যা করতে এসে রেললাইনেই ঘুমিয়ে পড়লেন তরুণী, তারপর যা হল...

তাঁর ঠিক গায়ের কাছে এসেই দাঁড়িয়ে পড়েছে আস্ত ট্রেন। এক দু সেকেন্ডের হেরফেরে ঘটে যেতে পারত বড় বিপদ।

Bihra Viral Video (Photo Credits: X)

আত্মহত্যা করতে রেললাইনে এসে শুয়ে ছিলেন তরুণী। কিন্তু শুয়ে থাকতে থাকতেই কখন তাঁর দু চোখের পাতা এক হয়ে গিয়েছে। রেললাইনে শুয়েই ঘুমিয়ে পড়েন তরুণী। তবে তাঁর আত্মহত্যার পরিকল্পনা বানচাল করলেন ট্রেন চালক। সঠিক সময়ে ব্রেক কষে ট্রেন থামিয়ে দিলেন চালক। ঘটনাটি ঘটেছে বিহারের মতিহারিতে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, রেললাইনের উপরে তরুণী শুয়ে অকাতরে ঘুমাচ্ছেন। তাঁর ঠিক গায়ের কাছে এসেই দাঁড়িয়ে পড়েছে আস্ত ট্রেন। এক দু সেকেন্ডের হেরফেরে ঘটে যেতে পারত বড় বিপদ। খবর পেয়ে স্থানীয়রা এসে ঘুম ভাঙান তরুণীর।

আত্মহত্যা করতে এসে রেললাইনেই ঘুমিয়ে পড়লেন তরুণী... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement