Bat Eats Chikoo: ফলের দোকানে আরাম করে বসে সবেদা খাচ্ছে বাদুর, স্বাস্থ্যের প্রশ্নে উদ্বিগ্ন নেটিজেন

ভ্যানে করে সবেদা বিক্রি করছেন এক ফলবিক্রেতা। আর সেই সবেদার উপর বসে আরাম করে ফল খাচ্ছে একটি বাদুর।

Bat Eats Chikoo (Photo Credits: Instagram)

জামা, জুতো থেকে শুরু করে রান্নাঘরের মশলা, সবজি কিংবা ফল সবই এখন মিলছে দোরগোড়ায়। বাড়ি বসে অর্ডার করলেই তা পৌঁছে যাচ্ছে একেবারে ক্রেতার হাতে। অনলাইনে কেনাকাটা করা সবজি কিংবা ফলের স্বাস্থ্যগত মান আমরা অনেকক্ষেত্রেই বুঝতে পারি না। কিন্তু বাজারে গিয়ে চারটে দোকান ঘুরে জিনিস হাতে ধরে কেনাকাটা করলে সেই ধারণা কিছুটা পাওয়া যায়। সদ্য মহারাষ্ট্রের পুনে জেলার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, ভ্যানে করে সবেদা বিক্রি করছেন এক ফলবিক্রেতা। আর সেই সবেদার উপর বসে আরাম করে ফল খাচ্ছে একটি বাদুর। সেই ভিডিয়ো দেখা মাত্রই চক্ষু চড়কগাছ নেটবাসীর। ফলের স্বাস্থ্যগত মান নিয়ে উদ্বিগ্ন সকলে।

সবেদা খাচ্ছে বাদুর... 

 

View this post on Instagram

 

A post shared by MahaMTB Wildlife (@mahamtb_wildlife)

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement