Uttar Pradesh: মহিলাকে ছোবল মারার পর সাপ ও মাকে নিয়ে সোজা হাসপাতালে ছেলে, হতবাক চিকিৎসকরা

মাকে সাপে কামড়াতেই মায়ের সঙ্গে আস্ত সাপটিকে ধরে হাসপাতালে পৌঁছালেন ছেলে। প্লাস্টিকের মধ্যে সাপটিকে নিয়ে হাসপাতাল আসেন তিনি।

UP Viral Video (Photo Credits: Twitter)

লখনউ, ১৮ মার্চঃ  মাঠে কাজ করতে গিয়ে এক মহিলাকে সাপে কামড়ায়। মাকে সাপে কামড়াতেই মায়ের সঙ্গে আস্ত সাপটিকে ধরে হাসপাতালে পৌঁছালেন ছেলে। প্লাস্টিকের মধ্যে সাপটিকে নিয়ে হাসপাতাল আসেন তিনি। যা দেখে রীতিমত হতবাক হাসপাতালের চিকিৎসক থেকে শুর করে হাসপাতাল স্টাফেরা। উত্তরপ্রদেশের মাহবা শহরের স্থানীয় হাসপাতালের সেই ঘটনা এখন ভাইরাল সমাজ মাধ্যমে। যুবকের এমন আচরণের কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, তাঁর মাকে যে সাপটি কামড়েছে তা আদেও বিষধর কিনা তা যাচাই করার জন্যেই সাপটি ধরে তিনি হাসপাতাল নিয়ে আসেন।

হাসপাতালে সাপ হাতে যুবক... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement