Chennai Viral Video: জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট ছাত্র, জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালেন যুবক

এরপর ওই কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

নয়াদিল্লিঃ রাস্তার (Road) জমা জলে (water) বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted)ছাত্র। জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রের প্রাণ বাঁচালেন এক যুবক। ভাইরাল হল ভিডিয়ো। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে,চেন্নাইয়ের আরুমবাক্কাম এলাকায়। প্রবল বর্ষণে রাস্তায় হাঁটু পর্যন্ত জল জমে। জমা জলের নীচে ছিল বিদ্যুতের তার। আর তাতে পা লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জলে ছিটকে পড়ে এক কিশোর। তখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক যুবক। ছুটে এসে হাত টেনে রাস্তার পাশে নিয়ে যান ওই যুবক। বুকে সিপিআর দিয়ে ওই পড়ুয়াকে সাময়িক সুস্থ করেন তিনি। এরপর ওই কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট ছাত্র, জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালেন যুবক

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement