Leopard Attacks Puppy: চোখের নিমেষে কুকুর ছানাকে ধরে নিয়ে গেল চিতা, ভিডিও ভাইরাল

নাসিকের যশবন্ত রাও ওপেন ইউনিভার্সিটির রাস্তায় ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। ওই ইউনিভার্সিটির সামনের রাস্তায় একটি কুকুর ও তার ছোট্টো ছানা হাঁটছিল (Leopard Attacks Puppy)।

নাসিকের যশবন্ত রাও ওপেন ইউনিভার্সিটির রাস্তায় ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। ওই ইউনিভার্সিটির সামনের রাস্তায় একটি কুকুর ও তার ছোট্টো ছানা হাঁটছিল (Leopard Attacks Puppy)। হঠাৎই চোখের নিমেষে একটি চিতা জঙ্গল থেকে বেরিয়ে কুকুর ছানাটি নিয়ে পালিয়ে যায়। দেখতে পেয়ে মা কুকুরটি তার পিছনে ডাকতে ডাকতে ছুটে যায়। এই ঘটনাটি ঘটতে মাত্র কয়েক সেকেন্ড লাগে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা দৃশ্য।  গত ৪সেপ্টেম্বর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের বাড়ির সামনেই এই ঘটনা ঘটে। ইন্টারনেটে ভাইরাল হয়েছে এই ভিডিওটি।

 

দেখুন ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement