Viral: পত্নীপ্রেম! স্ত্রীকে ৯০ হাজার টাকার মপেড বাইক উপহার দিল ভিক্ষুক (ভাইরাল ভিডিও)
স্ত্রীকে ৯০ হাজার টাকা মূল্যের মপেড বাইক উপহার দিলেন মধ্যপ্রদেশের এক ভিক্ষুক। তাঁর নাম সন্তোষ কুমার সাহু (Santosh Kumar Sahu)। তিনি মধ্যপ্রদেশের চিন্দওয়াড়ার আমারওয়াড়া গ্রামের বাসিন্দা।
স্ত্রীকে ৯০ হাজার টাকা মূল্যের মপেড বাইক উপহার দিলেন মধ্যপ্রদেশের এক ভিক্ষুক। তাঁর নাম সন্তোষ কুমার সাহু (Santosh Kumar Sahu)। তিনি মধ্যপ্রদেশের চিন্দওয়াড়ার আমারওয়াড়া গ্রামের বাসিন্দা। গত চার বছর ধরে এই টাকাটা তিনি জোগাড় করেছিলে যাতে স্ত্রীকে মপেড কিনে দিতে পারেন। সন্তোষ কুমার সাহু একজন প্রতিবন্ধী। তাঁর পা নড়ে না। হাত বাড়িয়েই তাঁকে ভিক্ষা করতে হয়। একটি ট্রাই সাইকেলে চড়ে বসেন সন্তোষ। স্ত্রী মুন্নি সেই ট্রাই সাইকেল দিনভর ঠেলে ঠেলে সন্তোষকে নিয়ে চলেন। একটানা এই কাজে মুন্নি প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। তাই স্ত্রীকে মপেড বাইক উপহার দিতে চেয়ে টাকা জমাতে শুরু করেন সন্তোষ কুমার সাহু। এতদিনে তাঁর ইচ্ছে পূরণ হল।
দেখুন ভিডিও
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Advertisement
Advertisement
Advertisement