UP Viral Video: মাথায় নেই হেলমেট, এক বাইকে চেপেছেন ৬ জন, ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্কে যোগী প্রশাসন

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্কে বিহার।

ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media)  ভাইরাল (Viral) হয়েছে একটি ভিডিয়ো (Video)। যাতে দেখা যাচ্ছে, একটি বাইকে চেপেছেন ৬ জন যুবক। তাঁদের কারও মাথায় নেই হেলমেট। এভাবেই বাইকে চেপে এগিয়ে চলেছেন তাঁরা। এই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন পথ চলতি আর এক বাইকআরোহী। ভাইরাল ভিডিয়োতে শোনা যাচ্ছে, ওই ৬ যুবকের নাম জিজ্ঞেস করছেন ওই বাইকআরোহী। কিন্তু এক গাল হেসে নাম না জানিয়েই বিদায় নিচ্ছে ওই একদল যুবক। জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের মুজফফরনগরের। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্কে বিহার। ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ।

 এক বাইকে চেপেছেন ৬ জন, ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্কে যোগী প্রশাসন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement