Uttar Pradesh: বানরের সঙ্গে রিল বানানোয় সাসপেন্ড ৬ জন নার্স, দেখুন ভিডিও
বানরের সঙ্গে রিল তৈরির ভিডিও ভাইরাল হওয়ার পর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ছয় জন নার্সকে বরখাস্ত করেছেন।
নয়াদিল্লি: উত্তর প্রদেশের মেডিক্যাল কলেজে ডিউটিতে থাকাকালীন বানরের (Monkey) সঙ্গে রিল বানানোয় ছয়জন স্টাফ নার্সকে সাসপেন্ড (Suspended)। সূত্রের খবর, স্টাফ নার্স অঞ্জলি, আঁচল শুক্লা, কিরণ সিং, প্রিয়া, পুনম পান্ডে এবং সন্ধ্যা সিং বাহরাইচ মেডিক্যাল কলেজের মহিলা জেলা হাসপাতালের গাইনোকোলজি ও প্রসূতি বিভাগে পদে রয়েছেন। গত ৫ জুলাই ডিউটি করার সময় তাঁরা হাসপাতালে একটি বানরের সঙ্গে রিল তৈরি করেন। সোশ্যাল মিডিয়ায় রিলটি ভাইরাল হয়ে যায়। রিলের ভিডিও পৌঁছে যায় প্রিন্সিপাল ডঃ সঞ্জয় খত্রীর কাছে, যার ভিত্তিতে তিনি ৬ জন স্টাফ নার্সকে সাসপেন্ড করেছেন। অধ্যক্ষ বলছেন, এতে মেডিকেল কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। অধ্যক্ষ ৬ জনকে সাসপেন্ড করেছেন। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
দেখুন
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Advertisement
Advertisement
Advertisement