Human Finger in Meal: সালাদে মেশানো মানুষের হাতের আঙুল! খাবার মুখে দিতেই আঁতকে ওঠেন মার্কিন মহিলা

রেস্তোরাঁয় অর্ডার করা খাবাররে কামড় দিতেই ভয়ংকর পরিস্থিতির মধ্যে পড়েন এক মার্কিন মহিলা।

Salad (Photo Credit: Instagram)

খাবাররে কামড় দিতেই ভয়ংকর পরিস্থিতির মধ্যে পড়েন এক মার্কিন মহিলা। রেস্তোরাঁয় বসে অর্ডার করা খাবার মুখে দিয়ে বুঝতে পারেন তিনি মানুষের আঙ্গুল চেবাচ্ছেন। অভিযোগে মহিলা জানান, তিনি যখন সালাদ খাচ্ছিলেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন তিনি মানুষের আঙুলের একটি অংশ চিবাচ্ছেন। সে দেশের সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই দিন সালাদ তৈরির সময় রেস্তোরাঁর এক কর্মচারীর আঙুল ভুলবশত কেটে যায়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সালাদটি ফেলে দেওয়া হয়নি, সেটি গ্রাহককে পরিবেশন করা হয়। তার মধ্যে কাটা আঙুলটি মিশে ছিল।

মহিলা আরও অভিযোগ জানিয়েছেন, সালাদ খাওয়ার পরে তাঁর প্যানিক অ্যাটাক, মাইগ্রেনের সমস্যা, বমি বমি ভাব, মাথা ঘোরা এবং ঘাড় ও কাঁধে ব্যথা শুরু হয়। তিনি আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন, তিনি ররেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছন।

দেখুন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement