Rabindra Nath Tagore Death Anniversary: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আজ, শুক্রবার সকালে শান্তিনিকেতনের উপাসনা গৃহে অনুষ্ঠিত হল বিশেষ উপাসনা (দেখুন ভিডিও)
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আজ, শুক্রবার সকালে শান্তিনিকেতনের উপাসনা গৃহে অনুষ্ঠিত হল বিশেষ উপাসনা। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ সহ ছাত্রছাত্রী ও অধ্যাপক-অধ্যাপিকারা। উপাসনা শেষে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের মাধ্যমে পদযাত্রা করে রবীন্দ্রভবনের উদয়ন গৃহে পৌঁছন উপাচার্য ও আধিকারিকরা। সেখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত চেয়ারে পুষ্পার্ঘ্য দেন সকলে। এদিন দুপুরে ক্যাম্পাসে যথাযথ মর্যাদায় বৃক্ষরোপণ উৎসব উদযাপন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সন্ধ্যায় লিপিকা প্রেক্ষাগৃহে রবীন্দ্র গানে অনুষ্ঠিত হবে ‘স্মরণ’। এইভাবেই দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকবিকে শ্রদ্ধা জানাবে ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়।
শান্তিনিকেতনে পদযাত্রা
পুষ্পার্ঘ্য প্রদান
উপাসনা গৃহে শ্রদ্ধার্ঘ্য
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Rabindranath Tagore Home Vandalised in Bangladesh: বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর ঘিরে বিজেপির বিক্ষিভ মিছিল, কলকাতায় ওপার বাংলার উপদূতাবাসে বৈঠক অগ্নিমিত্রাদের
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Advertisement
Advertisement
Advertisement