Planetary Alignment 2023: আকাশে দেখা গেল বিস্ময়কর জ্যোতির্বিদ্যার ঘটনা, একই সরলরেখায় একসঙ্গে পাঁচটি গ্রহ (দেখুন ছবি)
আকাশে ভালো করে তাকালে বুধ, বৃহস্পতি, শুক্র, ইউরেনাস এবং মঙ্গল গ্রহের এই সরলরৈখিক অবস্থান লক্ষ্য করা গেছে এবং এই দৃশ্য পৃথিবী থেকে স্পষ্ট দেখা গেছে ।
মঙ্গলবার (২৮ মার্চ ২০২৩) রাতের আকাশে ঘটে গেল এক মহাজাগতিক বিস্ময়কর ঘটনা। একই সরলরেখায় চলে এল সৌরজগতের পাঁচটি গ্রহ। গতকালের আকাশে ভালো করে তাকালে বুধ, বৃহস্পতি, শুক্র, ইউরেনাস এবং মঙ্গল গ্রহের এই সরলরৈখিক অবস্থান লক্ষ্য করা গেছে এবং এই দৃশ্য পৃথিবী থেকে স্পষ্ট দেখা গেছে । এই বিরল জ্যোতির্বিদ্যার ঘটনার (Astronomical Phenomenon) সময় বুধ , বৃহস্পতি, ইউরেনাস এবং মঙ্গল গ্রহের সাথে বিশাল শুক্রকে চাঁদের কাছাকাছি সরলরেখায় দেখা গিয়েছিল। সেই সময়, গ্রহগুলির এই অবস্থানটি দেখে মনে হচ্ছিল যেন কোন মুক্তোর মালা। আগামী ১১ এপ্রিল, ২০২৩-এ বুধ, শুক্র, মঙ্গল এবং ইউরেনাসকে আবারো একসঙ্গে দেখা যাবে। চলুন দেখে নেওয়া যাক আশ্চর্যজনক মহাকাশীয় ঘটনার সুন্দর ছবি...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement