DGCI Warning- Combination For Cold & Flu: ৪ বছরের নিচে থাকা শিশুদের জ্বর ও সর্দির ওষুধ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি কেন্দ্রের

শীত পড়ার সঙ্গে দেশজুড়ে ফের বাড়ছে করোনার প্রকোপ। এই অবস্থায় ৪ বছরের নিচে শিশুদের জ্বর ও সর্দির ওষুধ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া।

Photo Credits: All India Radio News/FB

শীত পড়ার সঙ্গে দেশজুড়ে ফের বাড়ছে করোনার প্রকোপ। এই অবস্থায় ৪ বছরের নিচে শিশুদের জ্বর (flu) ও সর্দির (cold) ওষুধ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (Drugs Controller General of India)। বুধবার তাদের তরফে জানানো হয়, ৪ বছরের কমবয়সী শিশুদের উপর ক্লোরফেনিরামাইন ম্যালিয়েটের (Chlorpheniramine maleate) অ্যান্টি-কোল্ড ককটেল (anti-cold cocktail) ও ফেনাইলেফ্রিন (phenylephrine) ব্যবহার করা যাবে না।

প্রসঙ্গত উল্লেখ্য, এই দুটি ওষুধ হল ঠাণ্ডা ও জ্বরের চিকিৎসার জন্য ব্যবহৃত সাধারণ ফিক্সড ডোজের সংমিশ্রণ (common fixed dose combination)। আরও পড়ুন: Radish Benefits: শীতে খ্যদতালিকায় রাখুন মুলো, পাবেন অসংখ্য উপকার

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement