Portals Of Kedarnath Temple Reopen: করোনা আবহে খুলল কেদারনাথ মন্দিরের দ্বার, দেখুন ভিডিও
করোনা আবহে আজ নিয়ম মেনে খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা। গত বছর ১৬ নভেম্বর বন্ধ হয়েছিল এই মন্দিরের দ্বার। গত শুক্রবার ১৪ মে ভগবান শিবের মূর্তি শীতকালীন আবাস উখীমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে স্থানান্তর করা হয়।
করোনা আবহে আজ নিয়ম মেনে খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা। গত বছর ১৬ নভেম্বর বন্ধ হয়েছিল এই মন্দিরের দ্বার। গত শুক্রবার ১৪ মে ভগবান শিবের মূর্তি শীতকালীন আবাস উখীমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে স্থানান্তর করা হয়। আর আজ ১৭ মে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হল মন্দিরের দ্বার। এই উপলক্ষে সোমবার ভোর পাঁচটা নাগাদ একটি অনুষ্ঠানও হয়। তবে কেদারনাথ মন্দিরের দ্বার খুললেও এই করোনা পরিস্থিতিতে কোনও পুণ্যার্থীকেই মন্দিরের চৌহদ্দিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। মন্দিরে শুধুমাত্র নিয়ম মেনে আচার অনুষ্ঠান হবে। এবার করোনা পরিস্থিতির জেরে সাময়িকভাবে বাতিল হয়েছে চারধাম যাত্রাও। একই সঙ্গে গত ১৪ মে খুলে গেছে গঙ্গোত্রী এবং যমুনোত্রী মন্দির।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement