Good Friday 2025: আজ গুড ফ্রাইডে, যীশুর আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

PM On Good Friday (Photo Credit: X)

আজ গুড ফ্রাইডে। প্রভু যীশুর স্মরণে এই দিনটি উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে তাঁকে স্মরণ করেছেন। তার পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, ‘"গুড ফ্রাইডেতে, আমরা যীশু খ্রিস্টের আত্মত্যাগকে স্মরণ করি। এই দিনটি আমাদের দয়া, করুণা এবং সর্বদা উদার হৃদয়ের লালন করতে অনুপ্রাণিত করে। শান্তি এবং ঐক্যের চেতনা সর্বদা বিরাজমান থাকুক".

গুড ফ্রাইডে উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টঃ

গুড ফ্রাইডে উপলক্ষ্যে গীর্জাগুলিতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। সমগ্র বিশ্বজুড়ে আজ গুড ফ্রাইডে পালন করা হচ্ছে।

গুড ফ্রাইডের পর্ব ইস্টার সানডে-র আগে আসা শুক্রবারে হয়ে থাকে। এই পর্বকে প্রভু যীশুর আত্মত্যাগ হিসেবে স্মরণ করা হয়ে থাকে। খ্রীষ্ট ধর্ম অনুসারে, অনেক আগে থেকেই এর প্রস্তুতি শুরু হয়ে যায়। এই দিনটিতে প্রভু যীশুর আত্ম বলিদানকে স্মরণ করা হয়।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement