Chief Minister Mamata Bandopadhyay Tribute: মানবতার পূজারী ঋষি অরবিন্দ ও কবি সুকান্তের জন্মদিনে শ্রদ্ধার্ঘ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Tribute (Photo Credit: FB)

আজ স্বাধীনতা দিবসের পাশাপাশি দুই বরেণ্য বাঙালির জন্মদিন। প্রথম জন জাতীয়তাবাদী আন্দোলনের পুরোধা পুরুষ অরবিন্দ ঘোষ ও অপরজন হলেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। ঋষি অরবিন্দের জন্মজয়ন্তী পালিত হচ্ছে গোটা দেশজুড়ে। এ রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি উদযাপন করা হচ্ছে। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তরফেও এই দিনটি স্মরণ করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে।মুখ্যমন্ত্রী শুক্রবার সোশ্যাল মিডিয়া'তে লিখেছেন, "বঙ্গ সংস্কৃতির অন্যতম উদ্‌গাতা, জাতীয়তাবাদী চিন্তনের পুরোধা ও মানবতার পূজারী র জন্মদিবসে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।"

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবসে মুখ্যমন্ত্রীর তরফে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।শুক্রবার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেল মারফৎ এক বার্তায় লিখেছেন, "চ'লে যাব - তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল" তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবসে জানাই বিনম্র শ্রদ্ধার্ঘ্য।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement