Baba Siddique: ১০ কোটি টাকা না দিলে বাবার মত খুন করা হবে, হুমকি বাবা সিদ্দিকির ছেলে জেশানকে
গত বছর ১২ অক্টোবর মুম্বইয়ের রাস্তায় প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছিল শাহরুখ খান-সলমন খান সহ বলিউড তারকাদের ঘনিষ্ঠ এনসিপি নেতা-সমাজসেবক বাবা সিদ্দিকি-কে। মহারাষ্ট্রে
Zeeshan Siddique Gets Death Threat: গত বছর ১২ অক্টোবর মুম্বইয়ের রাস্তায় প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছিল শাহরুখ খান-সলমন খান সহ বলিউড তারকাদের ঘনিষ্ঠ এনসিপি নেতা-সমাজসেবক বাবা সিদ্দিকি (Baba Siddique)-কে। মহারাষ্ট্রে নির্বাচনের আগে বাবা সিদ্দিকি-কে খুনের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল। এবার বাবা সিদ্দিকির ছেলে জেশান সিদ্দিকি-কে খুনের হুমকি দিয়ে বারবার ইমেল করা হচ্ছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের হল। হুমকি দিয়ে বাবা সিদ্দিকির থেকে ১০ কোটি টাকা চাওয়া হয়েছে। এই টানা না দিলে তার বাবার মত জেশানকেও একই কায়দায় খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
একই হুমকি বার্তা বারবার লিখে প্রতি ৬ ঘণ্টা অন্তর জেশান সিদ্দিকি-কে পাঠানো হচ্ছে বলে মুম্বই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
বাবা সিদ্দিকি-র ছেলেকে খুনের হুমকি
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Advertisement
Advertisement
Advertisement