Bihar: তামিলনাড়ুতে বিহারী শ্রমিকদের হেনস্থা নিয়ে ভুয়ো ভিডিয়োর দায়ে গ্রেফতার ইউ টিউবার মণীশ কাশ্যপ

তামিলনাড়ুতে উত্তর ভারতীয় শ্রমিকদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এমন ইস্যুতে ভিডিয়ো করেন ইউটিউবার মণীশ কাশ্যপ।

তামিলনাড়ুতে বিহার সহ উত্তর ভারতীয় পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থা, মারধর, অত্যাচার চালানো হচ্ছে। এমন ইস্যুতে ভিডিয়ো করেন ইউটিউবার মণীশ কাশ্যপ। বিহারের শ্রমিকদের তামিলনাড়ুতে হেনস্থা করা হচ্ছে দাবি করে মণীশ কাশ্যপ ইউ টিউবে সেই ভিডিয়োটি পোস্ট করেন। গোটা দেশজুড়ে এই ইস্যুতে তোলপাড় পড়ে যায়।

পরে জানা যায় সবটাই ভুয়ো। এই ইস্যুতে ভুয়ো ভিডিয়ো করার দায়ে ইউ টিউবারকে গ্রেফতার করা হল। মণীশকে খুঁজতে তল্লাশী অভিযান চালিয়েছিল বিহার পুলিশ। এরপর সে নিজে বেতিয়ার জগদীশপুর থানায় এসে পুলিশের কাছে আত্মসমপর্ণ করে।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement