Hyderabad: কুকুরের পিছনে ধাওয়া করতে গিয়ে মৃত্যুকে ডেকে আনলেন যুবক, দেখুন মর্মান্তিক CCTV ফুটেজ

কুকুরের পিছনে ছুটতে গিয়েই তৃতীয় তলার করিডরের জানালা থেকে ছিটকে নীচে পড়ে যান বছর ২৩-এর যুবক।

Youth Fall of Hotel, Dies (Photo Credits: X)

কুকুর তাড়াতে গিয়ে হোটেলের তিন তলা থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। রবিবার রাতে বন্ধুদের সঙ্গে হায়দরাবাদের (Hyderabad) চন্দননগরে একটি হোটেলে এসেছিলেন ওই যুবক। হোটেল করিডরে একটি কুকুরকে ঘুরতে দেখে তাঁকে ধাওয়া করেন তিনি। কুকুরের পিছনে ছুটতে গিয়েই তৃতীয় তলার করিডরের জানালা থেকে ছিটকে নীচে পড়ে যান বছর ২৩-এর যুবক। আওয়াজ পেয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে আসেন বন্ধুরা। গুরুতর চোট পেয়ে মৃত্যু হয়েছে অশোক নগর নিবাসী উদয়ের। যুবকের মৃত্যুর কারণ তদন্তে নেমে পুলিশের হাতে এসেছে ওই হোটেলের সেদিনের সিসিটিভি ফুটেজ। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, কুকুরের পিছনে ধাওয়া করতে গিয়েই নিজের মৃত্যু ডেকে এনেছেন উদয়।

কুকুরের পিছনে ধাওয়া করতে গিয়ে মৃত্যু উদয়ের... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement