NEET and UGC-NET Exam Controversy: প্রবেশিকা পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে রাজধানী জুড়ে বিক্ষোভ যুবক-যুবতীদের! প্রতিবাদীদের তুলতে ব্যস্ত পুলিশ প্রশাসন
একদিকে শাস্ত্রী ভবন, অন্যদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবন। বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লির বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিল হাজারো যুবক-যুবতী। এদিন যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা নিট (NEET) ও ইউজিসি নেট (UGC-NET) পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তবে পরে দিল্লি পুলিশ এসে তাঁদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। অন্যদিকে অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সমর্থনে শাস্ত্রী ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে যোগ দেন অসংখ্য যুবক-যুবতীরা। পরে পুলিশ এসে তাঁদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। সবমিলিয়ে রাজধানীতে আজ সকাল থেকেই প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে একাধিক কর্মসূচি হয়।
Advertisement
সম্পর্কিত খবর
Air India Flight Crash: ২২ জন যাত্রীর মৃতদেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে, জারি রয়েছে বিদেশি নাগরিকদের মরদেহ সনাক্তকরণের প্রক্রিয়া
Air India Flight Crash: বিমান দুর্ঘটনায় নিহত বিজয় রূপানির পরিবারের সঙ্গে কথা বললেন মল্লিকার্জুন খাড়গে
Air India Flight Crash: আহমেদাবাদে দুর্ঘটনাস্থল পরিদর্শনে খাড়গে-শিবাকুমাররা, দেখা করলেন আহতদের সঙ্গেও
Rahul Gandhi: অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জের, রাহুল গান্ধীকে সমন পাঠাল আদালত
Advertisement
Advertisement
Advertisement