B. S. Yeddyurappa: নিজের ছেলেকে জায়গা দিতে আর ভোটে না লড়ার সিদ্ধান্ত ইয়েদুরাপ্পা-র

তিনিই দক্ষিণ ভারতে প্রথমবার বিজেপি-র পতাকা উড়িয়েছিলেন। দক্ষিণ ভারতে বিজেপি-র প্রথম মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন।

Yediyurappa (Photo Credit: PTI)

তিনিই দক্ষিণ ভারতে প্রথমবার বিজেপি-র পতাকা উড়িয়েছিলেন। দক্ষিণ ভারতে বিজেপি-র প্রথম মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন। করোনার সময় রাজ্যকে ঠিকমত সামলাতে না পারার দায়ে কেন্দ্রীয় নেতৃত্ব সেই যে ইয়েদিকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দিল, তিনি আর কামব্যাক করতে পারলেন না। অনেক চেষ্টা করেও ছেলেকে কিছুতেই অন্যত্র দাঁড় করানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় ইয়েদুরাপ্পা সিদ্ধান্ত নিলেন তাঁর শিকারিপুরা বিধানসভা কেন্দ্র থেকে তিনি আগামী বছর আর লড়বেন না। দীর্ঘদিন ধরে এখান থেকে জিতে আসছেন ইয়েদি।

পরিবর্তে এই কেন্দ্রে তাঁর ছেলে বিওয়াই বিজয়ান্দ্র-কে সমর্থন করার কথা আহ্বান জানালেন ইয়েদি। বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব কিছুতেই ইয়েদির ছেলে বিজয়ান্দ্র-কে জায়গা দিতে রাজি হচ্ছে না। তাই ছেলেকে জায়গা করে দিতে নিজেই সরে দাঁড়ালেন ইয়েদি।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement