Y S Sharmila: কংগ্রেসে যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের ওয়াই এস আর তেলেঙ্গানা পার্টির প্রধান ওয়াই এস শর্মিলা (দেখুন ছবি ও ভিডিও)
হাত শিবিরে যোগ দিয়েই তিনি জানিয়েছেন, যে কোনও দায়িত্ব পালন করতে তিনি প্রস্তুত। তিনি আরও জানিয়েছেন তাঁর প্রতিষ্ঠিত ওয়াই এস আর তেলঙ্গনা পার্টিও এবার মিশে যাবে কংগ্রেসের সঙ্গে।
বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গে ও সাংসদ রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন ওয়াই এস আর তেলেঙ্গানা পার্টির প্রধান ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির বোন ওয়াই এস শর্মিলা। হাত শিবিরে যোগ দিয়েই তিনি জানিয়েছেন, যে কোনও দায়িত্ব পালন করতে তিনি প্রস্তুত। তিনি আরও জানিয়েছেন তাঁর প্রতিষ্ঠিত ওয়াই এস আর তেলঙ্গনা পার্টিও এবার মিশে যাবে কংগ্রেসের সঙ্গে।
বুধবার সন্ধ্যায় বিজয়ওয়াড়া থেকে সরাসরি দিল্লি গিয়েছিলেন শর্মিলা রেড্ডি, বৃহস্পতিবার সকালে স্বামী অনিলের সাথে এআইসিসি সদর দফতরে পৌঁছেছিলেন। সেখানেই ওয়াইএসআর তেলঙ্গানা পার্টির (ওয়াইএসআরটিপি) সভাপতি ওয়াইএস শর্মিলা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Gujrat Former CM Vijay Rupani Last Rites: আজ রাজকোটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির শেষকৃত্য, রাজ্যজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোকপালন
Advertisement
Advertisement
Advertisement