Wrestlers Protest: 'কুস্তিগিরদের দাবি বদলাচ্ছে প্রতিনিয়ত, অভিযোগ প্রমাণিত হলে'... কী বললেন ব্রিজভূষণ

Brij Bhushan Sharan Singh (Photo Credit: ANI)

দিল্লিতে কুস্তিগিরদের বিক্ষোভ নিয়ে তোলপাড় প্রায় গোটা দেশ। কুস্তিগিরদের বিক্ষোভ নিয়ে যখন তোলপাড় চলছে, সেই সময় মুখ খুললেন বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং। সাংবাদিকদের সামনে ব্রিজ ভূষণ বলেন, প্রথম দিন তাঁদের দাবি একরকম ছিল, পরদিন তা পালটে যায়। প্রতি নিয়ত বিক্ষোভকারী  কুস্তিগিরদের দাবি যেমন বদলাতে শুরু করে, তেমনি তাঁদের ভাষাও পালটে যায় বলে অভিযোগ করেন ব্রিজ ভূষণ। তিনি আরও বলেন, 'আমার বিরুদ্ধে একটি অভিযোগের প্রমাণও যদি মেলে, তাহলে আমি  ফাঁসিতে ঝুলব। আমি আমার নিজের কথায় অনড়।'

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement