Agra Bakery Blast: আগ্রার বেকারিতে ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর আহত বহু কর্মী

গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

বেকারিতে ভয়াবহ বিস্ফোরণ (ছবিঃX)

নয়াদিল্লিঃআগ্রার (Agra) বেকারিতে(Bakery) ভয়াবহ বিস্ফোরণ(Explosion)। আহত বহু কর্মী। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে আগ্রার হরিপর্বত থানার অন্তর্গত পুষ্প বিহার এলাকার একটি বেকারিতে। আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘন কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। আহত হন বহু কর্মী। যার মধ্যে বেশকিছু জনের অবস্থা আশঙ্কাজনক। গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আগ্রার বেকারিতে ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর আহত বহু কর্মী

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement