Andhra Pradesh: আত্মীয়ের ফোন চিবিয়ে খেয়ে মৃত্যু মহিলার

কিন্তু এই গোটা প্রক্রিয়া চলাকালীন হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর।

Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ সম্প্রতি অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) রাজামুন্দ্রিতে(Rajahmundry) ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা। হাসপাতালে ফোন চিবিয়ে খেয়ে মৃত্যু হল এক মানসিক ভারসাম্যহীন মহিলার। মৃত মহিলার বয়স ৩৫ বছর। জানা গিয়েছে, গলায় ফোনের কিছুটা অংশ আটকে গিয়েছিল তাঁর। পরে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ওই মহিলার। সরকারি হাসপাতেলই ভর্তি ছিলেন তিনি। সেখানেই এই কাণ্ড ঘটান। জানা গিয়েছে, হাসপাতালে তাঁকে দেখতে এক আত্মীয় এসেছিলেন। ফরে যাওয়ার সময় তাঁর ফোনটি খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তখনই ওই মহিলা জানান তিনি তা খেয়ে ফেলেছেন। সঙ্গে সঙ্গে মানসিক ভারসাম্যহীন মহিলাকে পরীক্ষা করেন চিকিৎসকেরা। গলা থেকে মোবাইল ফোনটি বের করা হয়। কিন্তু এই গোটা প্রক্রিয়া চলাকালীন হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর।

আত্মীয়ের ফোন চিবিয়ে খেয়ে মৃত্যু মহিলার

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement