Jharkhand Shocker: দুধের শিশুকে নদীতে ছুড়ে ফেলে দিল মা, গ্রেফতার মহিলা
জিজ্ঞাসাবাদ চলছে। কী কারণে এই কাজ করল সে তা এখনও পর্যন্ত সম্পূর্ণ অজানা।
নয়াদিল্লিঃ কোলের শিশুকে(Child) নিয়ে নদীতে (River)স্নান করতে গিয়েছিল ৩০ বছরের মহিলা। এরপর থেকে আর শিশুকে খুঁজে পাওয়া যায়নি। ২৪ ঘণ্টা পর নদীর পাড় থেকে উদ্ধার হল শিশু কন্যার দেহ। তদন্তে নেমে জানা গিয়েছে,নদীতে স্নানের নাম করে করে শিশু কন্যাকে জলে ছুড়ে ফেলে দেয় তার মা। জলে ডুবে মৃত্যু হয় শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের(Jharkhand) পূর্ব সিংভুম জেলায়। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে মুসাবানি থানায় এফআইআর দায়ের করেছেন তার স্বামী। সেই অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে। কী কারণে এই কাজ করল সে তা এখনও পর্যন্ত সম্পূর্ণ অজানা।
দুধের শিশুকে নদীতে ছুড়ে ফেলে দিল মা, গ্রেফতার মহিলা
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Haryana Model Sheetal Killed: হরিয়ানার মডেলের রহস্য মৃত্যু, খাল থেকে তরুণীর গলা কাটা দেহ উদ্ধার
Advertisement
Advertisement
Advertisement