Uttar Pradesh: ৮ বার সাপের কামড় খেয়েও দিব্য সুস্থ মহিলা, অবাক চিকিৎসকেরা
২০২১ সালে এই একই প্রজাতির সাপের কামড় খেয়েছিলেন তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। পরে তিনিও সুস্থ হয়ে ওঠেন।
নয়াদিল্লিঃ একবার নয়, ৮ বার বিষধর সাপের(Snake) কামড়। তাও সম্পূর্ণ সুস্থ মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) মহারাজগঞ্জের কাদজা গ্রামে। ওই মহিলার নাম সুমিত্রা যাদব। বয়স ৩৫। জানা গিয়েছে, কোনওভাবে তাঁর বাড়িতে ঢুকে পড়েছিল একটি বিষধর সাপ। প্রথমে তাঁর হাতের বুড়ো আঙ্গুলে কামড় দেয় সাপটি। এরপর শরীরের বিভিন্ন অংশে কামড় বসায় বিষধরটি। পরবর্তীতে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় মহিলাকে। তবে আটবার সাপের কামড় খেয়েও দিব্যি সুস্থ রয়েছেন তিনি। এই ঘটনা খানিকটা অবাক করেছে চিকিৎসকদেরও। প্রসঙ্গত, সুমিত্রা যাদবের স্বামী বিদেশে থাকেন। ২০২১ সালে এই একই প্রজাতির সাপের কামড় খেয়েছিলেন তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। পরে তিনিও সুস্থ হয়ে ওঠেন।
৮ বার সাপের কামড় খেয়েও দিব্য সুস্থ মহিলা, অবাক চিকিৎসকেরা
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Advertisement
Advertisement
Advertisement