Woman Slaps Security Guard: আবাসনের নিরাপত্তারক্ষীকে চড় মহিলার, ভাইরাল সিসিটিভি ভিডিও

আবারও নয়ডার (Noida) এক আবাসনে নিরাপত্তারক্ষীকে (Security Guard) নিগ্রহের অভিযোগ। এক নিরাপত্তারক্ষীকে চড় (Slap) মারেন এক মহিলা। ওই ঘটনার একটি সিসিটিভি ভিডিও (CCTV Video) সামনে এসেছে, যা ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে নয়ডার ক্লিও কাউন্টি সোসাইটি (Cleo County Society) নামে একটি আবাসনে। গেট খুলতে দেরি করায় নিরাপত্তারক্ষীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই মহিলা। আচমকা রেগে গিয়ে নিরাপত্তারক্ষীকে চড় মারেন। ওই মহিলা একজন অধ্যাপক এবং পুলিশ এই ঘটনায় অভিযোগ পেলেও সামান্য পদক্ষেপ নিয়ে বিষয়টি ধামাচাপা দিয়ে দেয়।

দেখুন ভিডিও:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement