Murder In Kerala: প্রকাশ্যে আত্মীয়াকে খুন, গেফতার যুবক

অন্যদিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ আত্মীয়র হাতে খুন ৫৫ বছরের মহিলা। সোমবার ঘটনাটি ঘটেছে কেরলের(Kerala) থিসুর(Thissur) জেলার কুন্নামকুলামে। জানা গিয়েছে, মৃতার নাম সিন্ধু। স্থানীয় একটি চালকলে কাজ করতেন তিনি। সোম সন্ধ্যায় সেখান থেকেই বাড়ি ফিরছিলেন। পথে তাঁকে খুন করে কান্নান নামে এক যুবক। সম্পর্কে সিন্ধুর আত্মীয় হয় অভিযুক্ত। কী কারণে এই খুন যদিও তা এখনও পষ্ট নয়। ইতিমধ্যেই খুনের দায়ে কান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রকাশ্যে আত্মীয়াকে খুন, গেফতার যুবক

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement