Woman Beating Mother Video: 'তোমার রক্ত খাবো...', সম্পত্তির লোভ ভুলিয়েছে মাতৃত্বের স্বাদ, মাকে কামড়, মারধর মেয়ের

মাতৃত্বের এমন করুণ পরিহাস দেখে ফুঁসে উঠেছেন নেটবাসীও। নির্যাতিতা মহিলার ছেলে দিদির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

Woman caught on video biting, beating mother (Photo Credits: X)

যে মা ৯ মাস গর্ভে ধারণ করেছেন, তীব্র যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়েছেন, সম্পত্তির জন্যে সেই মায়ের দেহে কামড় বসিয়ে সন্তান বলছে, তোমার রক্ত খাবো। কিল, চড়, ঘুষি, লাথি - কোনটাই মারতে বাকি রাখছে না। হায় রে মাতৃত্ব। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বৃদ্ধা মাকে বিবাহিতা মেয়ের গালিগালাচ, মারধর করার সেই ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি হরিয়ানার (Haryana) হিসারের। ভাইরাল ভিডিয়োয় মাকে মারতে মারতে মেয়েকে এও বলতে শোনা গিয়েছে, 'আমার হাতেই তুমি মরবে'। মাতৃত্বের এমন করুণ পরিহাস দেখে ফুঁসে উঠেছেন নেটবাসীও। নির্যাতিতা মহিলার ছেলে দিদির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্পত্তির জন্যে মাকে কামড়, মারধর করছেন বিবাহিতা মেয়েঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement