Wolf Attack: মায়ের কোল থেকে ঘুমন্ত শিশুকে টেনে নিয়ে গেল নেকড়ে

দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Wolf (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাহারাইচে (Baharaich) ফের নেকড়ে (Wolf) আতঙ্ক। মাত্র দুই বছরের ঘুমন্ত শিশুকে টেনে নিয়ে গেল নেকড়ে। ঘটনা ঘিরে হুলুস্থুল গোটা এলাকায়। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে বাহারাইচের কাইসারগঞ্জ এলাকার কান্দৌলি গ্রামে। নিজের বাড়িতে মায়ের পাশে শুয়ে ঘুমিয়েছিল শিশুটি। ঠিক সেই সময় তাকে টেনে নিয়ে যায় বন্য নেকড়ে। ইতিমধ্যেই শিশুটির খোঁজে শুরু হয়েছে তল্লাশি। দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বাহারাইচে ফের নেকড়ে আতঙ্ক

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement