Wild Elephant Video: ঘন জঙ্গলে বন্য হাতির কবলে দম্পতি, শিশুসন্তানকে নিয়ে কোনক্রমে প্রাণরক্ষা

মহিলার কোলে ছিল একরত্তি সন্তান। আচমকাই জঙ্গল থেকে হাতিটি বেরিয়ে আসে এবং ওই দম্পতিকে ধাওয়া করতে শুরু করে। প্রাণের ভয়ে দ্রুত গতিতে ছোটে বাইক।

Wild elephant charges at family (Photo Credits: X)

ওয়েনাড়ে (Wayanad) বন্য হাতির কবলে পড়লেন এক দম্পতি এবং তাঁদের শিশু সন্তান। থিরুনেলি মন্দির রোডে জঙ্গলের মধ্যে হঠাৎই বেরিয়ে আসে একটি বন্য হাতি। পিছু নেয় বাইকে করে আসা এক দম্পতির। প্রাণপণে বাইক ছুটিয়ে হাতির কবল থেকে রক্ষা পান তাঁরা। ঘটনাটি ঘটেছে রবিবার, ১৯ জানুয়ারি সকালে। জঙ্গলের ওই রাস্তা দিয়ে বাইক চালিয়ে আসছিলেন ওই দম্পতি। মহিলার কোলে ছিল একরত্তি সন্তান। আচমকাই জঙ্গল থেকে হাতিটি বেরিয়ে আসে এবং ওই দম্পতিকে ধাওয়া করতে শুরু করে। প্রাণের ভয়ে দ্রুত গতিতে বাইক ছুটিয়ে রক্ষা প্রায় গোটা পরিবার। একটু এদিক ওদিক হলেই ঘটে যেতে পারত বড় কোন বিপদ। হাতির হানার ঘটনার সময়ে জঙ্গলে উপস্থিত ছিল একটি গাড়িও। ওই গাড়িরই এক যাত্রীর ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা।

ঘন জঙ্গলে বন্য হাতির কবলে দম্পতি এবং তাঁদের শিশু সন্তানঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement