Uttar Pradesh: আমরোহাতে বিদ্যুতের কাজ করতে গিয়ে ট্রান্সফরমারে পোস্টে আটকে কর্মী, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
ভরদুপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশের আমরোহাতে। বিদ্যুতের কাজ করতে গিয়ে ট্রান্সফরমারে দীর্ঘক্ষণ আটকে রইলেন এক লাইনম্যান।
ভরদুপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশের আমরোহাতে। বিদ্যুতের কাজ করতে গিয়ে ট্রান্সফরমারে দীর্ঘক্ষণ আটকে রইলেন এক । বুধবার ঘটনাটি ঘটেছে হারোই পাওয়ার হাউসে। জানা যাচ্ছে, এদিন এলাকায় বিদ্যুতের সমস্যা হওয়ায় পাওয়ার হাউসের ওই ট্রান্সফরমার মেরামতির কাজ করতে যান ওই লাইনম্যান। তখনও ওই উচ্চতায় আটকে যান তিনি। দীর্ঘক্ষণ ওই কর্মী আটকে থাকলেও কেউ তাঁকে বাঁচাতে আসে না। এমনকী ওই ব্যক্তি থাকাকালীনই বিদ্যুত পরিষেবা চালু হয়ে যায় ট্রান্সফরমারে। এরপর স্থানীয় বাসিন্দারা ওই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। তারপর টনক নড়ে উচ্চপদস্থ কর্মীদের। এরপর ঘন্টাখানেকের মধ্যে তাঁকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে ভর্তি করা হয় হাসপাতালে।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Rabindranath Tagore: কবিগুরুর পৈতৃক বাড়িতে ভাঙচুর, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Ranbir Kapoor and Alia Bhatt: তৈরি হয়ে গিয়েছে রণবীর আলিয়ার নতুন বাড়ি, ২৫০ কোটির অট্টালিকার ঝলক দেখুন
Dino Morea: অভিনেতা ডিনো মোরিয়ার বাড়িতে ইডির হানা, কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ
Tahawwur Rana: পরিবারের সঙ্গে দেখা করার আর্জি জানিয়ে আদালতের দারস্থ তাহাউর, নোটিশ জারি করল পাটিয়ালা হাউস কোর্ট
Advertisement
Advertisement