Mithun Chakraborty: সন্ত্রাস করে কেউ ভোটে জিততে পারবে না! দাবি অভিনেতা মিঠুন চক্রবর্তীর

আগামী শনিবার পুরুলিয়ায় ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে। তবে বিগত কয়েকদফায় সর্বোপরি শান্তিপূর্ণ নির্বাচন হলেও বিক্ষিপ্ত কিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। এই অবস্থায় পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, কাঁথিতে শান্তিপূর্ণ নির্বাচন হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। এই নিয়ে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) প্রশ্ন করা হলে তিনি বলেন, "সন্ত্রাস করে কেউ ভোটে জিততে পারবে না। আমরা হাতজোড় করে বলবো, কেউ সন্ত্রাস করবেন না। শান্তিপূর্ণভাবে ভোট করে দেখুন না জিততে পারেন কিনা"। বৃহস্পতিবার পুরুলিয়ায় বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে মিঠুন বলেন, পুরুলিয়ায় বিজেপির পক্ষেই হাওয়া রয়েছে। সকলেই ভোট দিতে চায়। আর সুষ্ঠুভাবে ভোট হলে বিজেপিই জিতবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement