WFI : রেসলিং ফেডারেশন প্রধান সঞ্জয় সিংয়ের বরখাস্ত হওয়া নিয়ে মুখ খুললেন সাক্ষী মালিক

রেসলিং ফেডারেশনের সঙ্গে কোনভাবেই যাতে যুক্ত না থাকতে পারে সদ্য বরখাস্ত হওয়া সঞ্জয় সিং, প্রধানমন্ত্রী এবং অমিত শাহের কাছে সেই আবেদন জানিয়েছেন সাক্ষী মালিক

ANI

রেসলিং ফেডারেশনের প্রধান হিসেবে সাসপেন্ড হয়েছেন সঞ্জয় সিং। সেই বিষয়ে এবার মুখ খুললেন সদ্য রেসলিং থেকে অবসর নেওয়া সাক্ষী মালিক (Sakshi Malik)। তিনি জানিয়েছেন, 'আমাদের শুধুমাত্র সঞ্জয় সিংয়ের সঙ্গে সমস্যা ছিল। ফেডারেশনের নতুন বডি বা অ্যাড হক কমিটির সঙ্গে আমাদের কোন বিরোধ নেই।

আমি প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহকে অনুরোধ জানাব সঞ্জয় সিং যেন কোনভাবেই রেসলিং ফেডারেশনের সঙ্গে যুক্ত না থাকে। ব্রিজভূষণ আমার পরিবারকে নিশানা করছে। এটা সরকারের দায়িত্ব আমাদের পরিবারকে নিরাপত্তা দেওয়া।'

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement