West Bengal : রেশনের পর চিড়িয়াখানায় টেন্ডার দুর্নীতিতে এবার নজর ইডির

চিড়িয়াখানা নিয়েও এবার প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি

প্রতীকী ছবি (Photo Credit: X)

টেন্ডারে দুর্নীতির অভিযোগে এবার ইডির নজরে চিড়িয়াখানা। চিড়িয়াখানা দফতরটি বনদফতরের অধীনে থাকা সংস্থা যার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি রেশন দুর্নীতি মামলায় বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন।

খাদ্যমন্ত্রী থাকাকালীন কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠে আসে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। যে কারণে তাকে হেফাজতে নেয় ইডি। এরই পাশাপাশি এক মিল মালিকের অফিসেও তল্লাশি চালায় ইডির অফিসারেরা। জানা গেছে প্রথামিকভাবে টেন্ডারে অনিয়ম নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement