Heatwave Alert: গরমে পুড়ছে, তীব্র তাপপ্রবাহে ত্রাহি ত্রাহি অবস্থা মানুষের, দেখুন কী অবস্থা রাস্তাঘাটের
আবহাওয়ার (Weather Update)চরম পরিবর্তন দিল্লিতে। বৃষ্টির আবহাওয়ার দেখা নেই। ফলে গরমে পুড়ছে দিল্লি (Delhi)। তীব্র তাপপ্রবাহ (Heatwave) চলছে দেশের রাজধানী শহরে। প্রচণ্ড গরমের জেরে রাজধানী (National Capital) শহরের মানুষ জেরবার। ফলে তীব্র গরম থেকে মানুষকে সতর্ক করতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি এখানেই শেষ নয়। দিল্লিতে আগামী আরও ২-৩ দিন তাপপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে। আগামী ২-৩ দিন তীব্র তাপপ্রবাহ চলার পর আবহাওয়ার পরিবর্তন দেখা দিতে পারে। ওই সময় কয়েক পশলা বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা নীচের দিকে নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হাওয়া অফিসের তরফে। দিল্লির পাশাপাশি বাংলায়ও (West Bengal) প্রচণ্ড গরম চলছে। ত্রাহি ত্রাহি অবস্থা শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। বাংলায় যেমন বৃষ্টির দেখা নেই। তাপমাত্রা ক্রমাগত বাড়ছে, তেমনি দক্ষিণের রাজ্যগুলিতে তাপমাত্রা নীচের দিকে নেমে গিয়েছে। ওড়িশাতেও শুরু হয়েছে বৃষ্টিপাত।
দিল্লিতে চলছে তীব্র তাপপ্রবাহ...