Weather Update: আগামী ৩, ৪ দিন হাড় কাঁপানো ঠাণ্ডার সঙ্গে ঘন কুয়াশা, সতর্কতা আবহাওয়া দফতরের
ঘন কুয়াশার (Fog) জেরে একের পর এক বিমান বাতিল হতে শুরু করেছে দিল্লিতে (Delhi)। সোম, মঙ্গল, পরপর ২ দিন ধরে দিল্লি বিমানবন্দর থেকে একাধিক উড়ান বাতিল করা হয়। দিল্লির পাশাপাশি সোমবার হায়দরাবাদ বিমানবন্দর থেকেও একাধিক উড়ান বাতিল করা হয়। যদিও এই কুয়াশা এখনই শেষ হচ্ছে না। আগামী ৩ থেকে ৪ দিন ধরে উত্তর-পশ্চিম ভারত এবং মধ্য ভারতে কুয়াশার প্রকোপ থাকবে। এমনই জানানো হয় আবহাওয়া দফতরের তরফে। এসবের পাশাপাশি পঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে তাপমাত্রা ক্রমশ কমবে। ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গাতেও হাড় কাঁপানো ঠাণ্ডা থাকবে বলে সতর্কতা জারি করে হাওয়া অফিস।
দেখুন ট্যুইট...
Advertisement
সম্পর্কিত খবর
Sonia Gandhi Hospitalised: অসুস্থ সোনিয়া, মধ্যরাতে আনা হল হাসপাতালে
Delhi: দিল্লিতে ভোর থেকেই প্রবল ঝড়বৃষ্টি, ইলেকট্রিক তার ছিঁড়ে বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু ২ যুবক সহ ১ সারমেয়র
Delhi: আটক হওয়া শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীর জন্য প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করল দিল্লি পুলিশ, জারি রয়েছে ধরপাকড়
Weather Forecast: তীব্র তাপপ্রবাহ, গরমে পুড়ছে রাজ্য, জারি লাল সতর্কতা
Advertisement
Advertisement
Advertisement