Narendra Modi: 'ভারতের প্রধানমন্ত্রীর ক্ষতির চেষ্টা করেছে কংগ্রেস', মোদীর কনভয় আটকে থাকার ঘটনায় তোপ স্মৃতির
পাঞ্জাবের (Punjab) ফ্লাইওভারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) কনভয় ২০ মিনিট ধরে আটকে পড়ায়, প্রায় গোটা দেশ জুড়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। প্রধানমন্ত্রীর কনভয় ২০ মিনিট ধরে ফ্লাইওভারে আটকে থাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাঞ্জাবের কংগ্রেস সরকারের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তোলে। বিষয়টি নিয়ে এবার প্রকাশ্যে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। পাঞ্জাবের ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন স্মৃতি ইরানি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর গাড়ি আটকে থাকার ঘটনা এর আগে কখনও ঘটেনি। নরেন্দ্র মোদীকে কংগ্রেস ঘৃণা করে, এ কথা আমরা জানি। কিন্তু কংগ্রেস আজ ভারতের প্রধানমন্ত্রীর ক্ষতির তচেষ্টা করেছে বলে অভিযোগ করেন স্মৃতি ইরানি (Smriti Irani)।
Advertisement
সম্পর্কিত খবর
PM Narendra Modi: সাইপ্রাসের ফার্স্ট লেডিকে রূপোর ক্লাচ উপহার মোদীর, কোথায় কীভাবে তৈরি এই পার্স জানেন?
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Rabindranath Tagore Home Vandalised in Bangladesh: বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর ঘিরে বিজেপির বিক্ষিভ মিছিল, কলকাতায় ওপার বাংলার উপদূতাবাসে বৈঠক অগ্নিমিত্রাদের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Advertisement
Advertisement
Advertisement