Omicron: ওমিক্রনের থাবা এবার গোয়ায়? কী বললেন মুখ্যমন্ত্রী

Omicron Variant Of COVID 19 (Photo Credit: File Photo)

ওমিক্রনের (Omicron) থাবা কি এবার গোয়ায় (Goa) ? কর্ণাটক (Karnataka) , মহারাষ্ট্র (Maharashtra), রাজস্থানের পর করোনার এই নয়া প্রজাতি গোয়ায় থাবা বসিয়েছে বলে মনে কা হচ্ছে। যা নিয়ে জল্পনা শুরু হতেই বিষয়টি নিয়ে মুখ খোলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant)। তিনি বলেন, রাশিয়া থেকে দিল্লি হয়ে গোয়ায় আসেন কয়েকজন পর্যটক। করোনার পরীক্ষার পর তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। তবে রাশিয়া থেকে আগতরা ওমিক্রনে আক্রান্ত কি না, তা এখনও বলা যাচ্ছে না। রিপোর্ট পাঠানো হয়েছে পুণেতে। সেখান থেকে বিষয়টি নিয়ে কিছু বলা হলে, তবেই এ ব্যাপারে সব জানা যাবে বলে জানান প্রমোদ সাওয়ান্ত। তবে মানুষ যাতে বিষয়টি নিয়ে অযথা চিন্তা না করেন, সে বিষয়েও প্রত্যেকের কাছে আবেদন জানান গোয়ার মুখ্যমন্ত্রী।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement